শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন আবদুর রউফ 

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ সম্প্রতি উত্তীর্ণ হয়েছে। চলতি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে জেলা পরিষদের সংশোধিত আইনে জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা   পেলেন আবদুর রউফ তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পাওয়া বর্তমান গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, আদেশ জারির পর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমানসহ ২১ সদস্যের পরিষদের কোন কার্যক্রম থাকলো না।

এদিকে, জেলা পরিষদের প্রশাসক কে হবেন, এনিয়ে কয়েকদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এরই মধ্যে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার।

অপরদিকে সংশোধিত আইন পাস হওয়ার পর থেকে নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান জেলা পরিষদের সরকারি ডাকবাংলো থেকে আসবাবপত্র সরাতে থাকেন। কোন আনুষ্ঠানিকতা ছাড়াই চেয়ারম্যান জেলা পরিষদ কার্যালয় থেকে বিদায় নেন।

জনপ্রিয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন আবদুর রউফ 

প্রকাশের সময়: ০২:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২