গাইবান্ধার সুন্দরগঞ্জে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরণ করেছে আনন্দ গ্রুপ। শনিবার উপজেলা আ’লীগের কার্যালয়ে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ’লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী।
এসময় থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম- আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক হাফিজা বেগম কাকলী, সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সহ-সভাপতি এটিএম মাসুদ- উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে দুই হাজার নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌর সভায় ৭ হাজার শাড়ী-লুঙ্গি বিতরণ করা হবে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















