গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা কমিটির সভাপতি এএম জিয়াউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. নবুওয়াত হোসেন সরকার। সাধারণ সম্পাদক একেএম খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন-উর-রশিদ, ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল বাকী সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান, মো. শহিদুুুল্লাহ্, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দেলনুর হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আহসান হাবীব সাদা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আ.হ.ম রুকুনুজ্জামান আকন্দ, বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা সরকার স্মৃতি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নবগঠিত উপজেলা কমিটির সদস্য পরিচয় পর্ব অনুষ্ঠিত। পরে বিশেষ দোয়া পরিচালনা ও ইফতার বিতরণ করা হয়।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 




















