আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর বিষয়য়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫) সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ব্রিফিং দেন ইউএনও মোছা. রোকসানা বেগম।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ৪০ টি পাকাঘর ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে তাদের বন্দোবস্ত প্রদান করা হয়েছে।
এই ঘরগুলো মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগিদের চাবি হস্তান্তর করবেন।
এছাড়াও তৃতীয় ধাপে আরও ৭০ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রত্যেকটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে জানানো হয়।
এর আগে ওই প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলার প্রথম ধাপে ১৭৯ ও দ্বিতীয় ধাপে ২০০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম আরও জানান, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য জমি ও ঘর প্রদানের কার্যক্রমটি এটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যে প্রত্যয় ছিল, সেই স্বপ্ন পুরণ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, সরকারের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। সাদুল্লাপুর উপজেলায় ঘর তৈরী থেকে শুরু করে উপকারভোগি বাছাইয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়াসহ সমস্ত কর্মযজ্ঞ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হয়েছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















