চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় খরিফ-১/ ২০২২- ২৩ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাগর আলী ও মোঃ আক্তারুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য উপজেলার ৪টি ইউনিয়ন ভোলাহাট সদরে ২২০, গোহালবাড়ী ৪’শ, দলদলী ৩৮০ ও জামবাড়ীয় ইউনিয়নে ২’শ জন মোট ১ হাজার ২’জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। একজন কৃষক এক বিঘা জমির জন্য ৫কেজি আউশ ধানের বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার পাবেন বলে জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।
আলি হায়দার রুমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাঁপাইনবাবগঞ্জ 

















