গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। বিশেষ অতিথি জেলা শাখার সহ সভাপতি আব্দুল মান্নান সরকার, শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, মনজুর মোরশেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাদুল্লাপুরে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
-
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৮:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- ১৭
জনপ্রিয়





















