সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা গিয়ে অজ্ঞাতনামা (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গত ২৫ এপ্রিল সোমবার দিবাগত রাতের যেকোন সময় চিরিরবন্দর সরকারি কলেজের পাশে ১৪ এম ব্রিজের সন্নিকটে ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৬দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর ডিগ্রি কলেজের সন্নিকটে রেললাইনের উপর ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে রেলস্টেশনে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়।

চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. শহিদুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল সোমবার দিবাগত রাতে চলাচলকারী কোন ট্রেনে কাটা গিয়ে থাকতে পারেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২