শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে গৃহহীন ১২টি পরিবারকে পাকা ঘর হস্তান্তর

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ১২টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের ৩ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উদাখালী ইউনিয়নে ভূমি ও গৃহহীন এসব পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনের পরপরেই ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই ১২টি পরিবারের কাছে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা কাজল মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ পাকা ঘরের মালিকানা পাওয়া সুবিধাভোগীবৃন্দ।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৩০টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তন্মধ্যে উদাখালী ইউনিয়নে নির্মিত ১২টি ঘরের হস্তান্তর সম্পন্ন হলো। তিনি বলেন, দুই শতক জায়গায় নির্মিত প্রতিটি দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট, ঘরের সামনে একটি বারান্দা ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। এসব পরিবার পানীয় জল এবং বিদ্যুৎ সুবিধা পাবে।

জনপ্রিয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

ফুলছড়িতে গৃহহীন ১২টি পরিবারকে পাকা ঘর হস্তান্তর

প্রকাশের সময়: ০৮:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২