সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাস চাপায় চালকসহ নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিউ সাফা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাপায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক এলাকার মহেশপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক সোহেল মিয়া (৩০) সবুজ মিয়া (৩৫) ও তাজু আকন্দ (২৫)। তাদের সবার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, ওই বাসটি রংপুর অভিমুখে যাচ্ছিলো। মহেশপুর নামকস্থানে পৌঁছালে একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘাটনস্থলে সোহেল মিয়া ও তাজুল আকন্দ নিহত হন। আহত সবুজ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই সোলাইমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ীতে বাস চাপায় চালকসহ নিহত ৩

প্রকাশের সময়: ১১:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২