অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে ৪ টি স্পিডবোট জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম.রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম স্পিডবোট ঘাটে অভিযান চালায়।
এসময় শিমুলিয়া থেকে স্পিডবোটে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে আসার কারণে ৪ টি স্পিডবোট জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এবং বোট চারটির চলাচল বন্ধ করেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ‘আমরা বাংলাবাজার ঘাটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের খবর পেয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে চালকসহ ৪ টি স্পিডবোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের এই অভিযান সামনেও অব্যাহত রাখা হবে।
বিএম হায়দার আলী, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, শিবচর 

















