আসছে ঈদুল ফিতর। পবিত্র এই দিনে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের দুস্থ পরিবারের মুখে হাসি ফুটাতে বিতরণ করা হয়েছে ভিজিএফ এর চাল। এতে ৪ হাজার ৩০০ উপকারভোগি প্রত্যেককে ১০ কেজি করে চাল পেয়ে মহাখুশি তারা।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করতে দেখা গেছে। সেখানে লাইনে দাঁড়িয়ে শান্তিপুর্ণ পরিবেশে ১০ কেজি করে চাল উত্তোলন করছিলেন কার্ডধারী ব্যক্তিরা।
এসময় ওই পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল উপস্থিত থেকে সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে চাল বিতরণ করেন। উপকারভোগিরা যাতে করে হয়রানী না হন, সে বিষয়ে ইউপি সদস্য, সচিব, গ্রামপুলিশ ও আনছার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে। সেই সঙ্গে দ্রুত সবার কাঁধে চাল পৌঁছাতে প্যাকেজ ব্যবস্থা করা হয়। একই বস্তায় তিনজন কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানের সার্বিক তত্বাবধায়নে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করায় দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি কোন উপকারভোগিকে।
ভিজিএফ এর উপকারভোগি সাইফুল ইসলাম বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় ১০ কেজি চাউল পেয়েছি। এতে অনেকটাই আনন্দিত আমি।
আরেক উপকারভোগি জরিনা বেওয়া বলেন, ঈদের দিন কি খাব এমন চিন্তায় ছিলাম। এরই মধ্যে নুরুজ্জামান মণ্ডল চেয়ারম্যান ভাই আমাকে ১০ কেজি চাউল দিলো। এখন চিন্তামুক্ত আমি। ঈদে ভালোভাবে খেতে পারব।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল জানান, যাতে করে সকল মানুষ আনন্দে ঈদ পালন করতে পারেন, সেই উদ্দেশ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আগে দুস্থ এই মানুষদের ঘরে চাল দিতে পেরে যতেষ্ট ভালো লেগেছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















