গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করেন গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভাতগ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ খাঁন, ব্যবসায়ী কাইছুল ইসলাম ছকু, একরামুল হক ও রাজু মিয়াসহ আরও অনেকে।
ইফতার পুর্বে বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ইফতার মাহফিল করা হয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















