আর মাত্র দুই দিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ধনী-গরীব সবস্তরের মানুষই কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছে। ঈদকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর পৌর নাগরিক সুবিধা ও শহরের যানজট নিরাসনে এবং ঈদে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে তাদের কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্য মোতায়ন করেছেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
বিরামপুর পৌর শহর ঘুরে দেখা গেছে, রেলগেট, আলামিন কমপ্লেক্স, হাজী মার্কেট, ঢাকামোড়, অবসর মোড়, পল্লবী মোড়, কলেজ বাজারে প্রত্যেক মোড়ে মোড়ে আনসার সদস্য দাড়িয়ে থেকে তাদের দায়িত্ব পালন করছে।
কথা হয় আনসার সদস্য আঃ রাজ্জাক এর সাথে তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডিউটি পালন করছি। আর দুই দিন পর ঈদ তাই পৌর মেয়রের নির্দেশে শহরের রাস্তায় যানজট যেন না হয় সে লক্ষ্যে কাজ করছি। ঈদ মার্কেট করতে আসা মানুষের সংখ্যা বেড়েছে। তাই রাস্তা ও মার্কেট এবং বাজার গুলোতে ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ভীড় অনেক বেশি।
কথা হয় বিরামপুরে ঈদের কেনাকাটা করতে আসা আব্দুর রউফ এর সঙ্গে তিনি বলেন, ‘আর বেশি সময় নেই ঈদের। তাই তাড়াতাড়ি কেনাকাটা শুরু করেছি। মা-বাবা, স্ত্রী ও ছেলে-মেয়েদের কাপড় কিনলাম।’ তিনি আরো বলেন, ঈদের কারণে শহরে যানজট বাড়ছে, দেখতেছি ঈদকে সামনে রেখে শহরের যানজট নিরাসন পৌর মেয়র বিভিন্ন জায়গায় আনসার সদস্য মোতায়ন করছেন। তার এই উদ্দ্যোগে স্বাগত জানাই ও সাধুবাদ জানাই।
জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জাগো২৪.নেট-কে জানান, সামনে ঈদ। এই ঈদকে ঘিরে শুরু হয়েছে মার্কেটে ঈদের কেনাকাটা। লোকজন যেন ভালোভাবে র্নিবিগ্নে মার্কেট করতে পারে, এজন্য পৌর শহরে বিভিন্ন জায়গায় ও মোড়ে মোড়ে ১০জন আনসার মোতায়েন করেছি।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















