গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, আমরা একে অপরের পরিচিত এবং সবাই সবার আপনজন। তাই সবাইকে আপনজন হিসেবে ভাবা উচিৎ। আমাদের সকলের শরীরের একই রক্ত-মাংশ গড়া। অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কেউ হয়তো ভালো আবার কেউবা খারাপ অবস্থানে থাকে। তবে আমরা যদি সবাই সবার পক্ষ থেকে সহায়তা করতে পারি তাহলে সকলে ভালো থাকব বলে মনে করি।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর থানা চত্বরে দুস্থদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের কিছু উপহার সামগ্রী ব্যবস্থা করা হয়েছে। আমরা যেন সবাই আনন্দ এবং মজা উপভোগ করতে পারি।
এ অনুষ্ঠানে টিআই (এডমিন) নুর আলম সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাদুল্লাপুর উপজেলার ৫০ জন অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















