গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ (নতুন) কার্যালয়ে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
এসটিএম রুহুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সহ-সভাপতি মোজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন, আহসান হাবিব বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









