পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের ১ হাজার দুস্থ মানুষকে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য ও বিএনপি’র ইউনিয়ন সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু তার নিজ অর্থায়নে ওইসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
রোববার (১ মে) দুপুরে জামালপুর ইউনিয়নের এনায়েতপুর নিজ প্রতিষ্ঠানে অসহায় মানুষদের সেমাই-চিনি বিতরণকালে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু, স্থানীয় সমাজসেবক আলহাজ আব্দুস কুদ্দুস, কাফি মিয়া, দেলবর হোসেন, বকুল সরকার প্রমুখ।
উপকারভোগি জোহরা ও বাদশা মিয়া বলেন, রফিকুল ইসলাম বাবলু দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে চলেছেন। তার এই মানবিক দৃষ্ঠান্তে আজ সেমাই-চিনি পেয়ে মহাখুশি আমরা।
জামালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু জানান, ঈদের আনন্দ গরিব মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টামাত্র। তাদের ঘরে কিছু পৌঁছে দিতে পেরে অনেকটাই আনন্দিত।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















