পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ সাদুল্লাপুর উপজেলার অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গী-পাঞ্জাবী ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
রোববার (১ মে) বিকেলে গাইবান্ধার জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক তার নিজ বাড়ী খোদা বকস গ্রামে ওইসব বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন, সমাজসেবক আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, আব্দুর রহমান, ইউনুস আলী প্রমুখ।
উপকারভোগি দুদু মিয়া ও জমিলা বেগম বলেন, রফিক ভাই দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে চলেছেন। তার এই মানবিক দৃষ্ঠান্তে আজ নতুন কাপড় ও সেমাই-চিনি পেয়ে মহাখুশি আমরা।
গাইবান্ধার জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টামাত্র। তাদের ঘরে কিছু পৌঁছে দিতে পেরে আমি অনেকটাই আনন্দিত।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















