গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের জামায়াতে নামাজরত অবস্থায় আখতারুজ্জামান তারা (৫৫) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় ওই মসজিদে এ ঘটনা ঘটে। আখতারুজ্জামান মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের কনিষ্ঠ ছেলে।
জানা যায়, স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়েছিলেন তিনি। ঈদগাহ মাঠে প্রথম রাকাত নামাজের পর দ্বিতীয় রাকাত নামাজের সেজদায় গিয়ে আর উঠতে পারেন নি। সেজদারত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
মৃতের ভাতিজা এবিএস লিটন জানান, দ্বিতীয়বারের সেজদায় গিয়ে আর না ওঠায় মুসুল্লী ও স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি বেশ কিছু দিন থেকে হৃদরোগে ভুগছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















