সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কের পোক্তর ম্যাকানিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আনজু ডাক্টারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা পিছলে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ্ত্যু ঘোষণা করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানে জানান, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রকাশের সময়: ০৩:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২