বিরামপুরের পৌর এলাকার পলাশবাড়ি রেলগেট নামক স্থানে গত বৃহস্পতিবার (৫মে) ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদ আলী জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড় ১০টার দিক বিরামপুরর পলাশবাড়ি রেলগেট অতিক্রম করছিল। এসময় প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ ঐ ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু বরণ করছে।। নিহতেব পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়না তদন্তের জন্য তার লাশ দিনাজপুর মর্গ পাঠানা হয়েছে ।
রেলগেট এলাকার দোকানী রায়হান জানান, নিহত বৃদ্ধের মাথার চুলে ও দাড়িতে মেহেদীর রং করা ছিল। তিনি সকাল থেকেএই এলাকায় ঘােরাফেরা করছিলেন। তিনি আরো বলেন ট্রেন চলাচলের সময় কেউ বেরিয়ার না ফেলায় ঐ ব্যক্তি গেট পার হতে গিয়ে কাটা পড়েছেন
বিরামপুর এলাকার রেলগেটওয়ার ম্যান আনা বেগম জাগো২৪.নেট-কে জানান, পলাশবাড়ি রেলগেটর মাষ্টারোল ভিত্তিতে গেটম্যান ইমরান আলী বিনা অনুমতিতে কয়েকদিন থেকে অনুপস্থিত রয়েছেন।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















