সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৫৬০০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ৫ হাজার ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩’র একটি টহলদল। এ ঘটনায় র‌্যাব-১৩ এর সিপিও উপ-সহকারি পরিচালক মো. নুরুল ইসলাম (নৌ) বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছে। র‌্যাব-১৩ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও র‌্যাব-১৩’র সুত্রে জানা গেছে, গত ৪ মে বুধবার দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ঘুঘুরাতলীর শাহিদা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর প্লাষ্টিকের বস্তায় ভারতীয় নেশা জাতীয় ৫ হাজার ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ মোকছেদুল মমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় র‌্যাব সদস্যদের সাথে ধস্তাধস্তি করে মোকছেদুল মমিনের অপর সহযোগিরা পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে জানান, র‌্যাব-১৩ জব্দ তালিকাসহ একটি মামলা দায়ের করেছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশের সময়: ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২