সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মারুফ হাসান (৮)।  শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার  বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মারুফ একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু মিয়ার  ছেলে।

বুলাকীপুর ইউপির মেম্বার সামসুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি তার নানার বেগুনের জমিতে গিয়েছিল বেগুন তুলতে। এ সময় বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. পাথ জ্বীময় সরকার বলেন, শিশুটিকে শুক্রবার দুপুরে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২