গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচ ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিরব মিয়া (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৮ মে) দুপুরের দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা মাছ পরিবহণকারী আরেকটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী নিরব মিয়ার মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী প্রধান ও দমকল ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জাগো২৪.নেট-কে বলেন, দুর্ঘটনার সাথেই পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আটকে আছে হানিফ পরিবহণের কোচটি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















