সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় চারদিন ধরে পেট্রোল-অকটেনের সংকট

কোনও ঘোষণা ছাড়াই গত চার দিন ধরে গাইবান্ধার বিভিন্ন পাম্প-খুচরা দোকান পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে। এতে গ্রাহকরা অনেকটাই বিপাকে পড়েছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ  বলছেন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

গাইবান্ধয় পেট্রোল  না পেয়ে দুর্ভোগে পড়েছে পেট্রোল চালিত যানবাহনের চালকরা। তাদের দাবি সরকার দ্রুত এর ব্যবস্থা নিবেন এবং সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করবেন।

ভুক্তভুগী মিলন মিয়া বলেন, হঠাৎ করে আমার মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে গেছে। আমি জরুরী কাজে পলাশবাড়ি উপজেলায় যাচ্ছি। পেট্রোলের জন্য কয়েকটি পাম্পে গেলাম কিন্তু  পেট্রোল বা অকটেন কোন কিছুই পাইনি। এনিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে আমাকে।। এখন মোরটসাইকেল নিয়ে কাজে যেতে পারতেছি না আর বাড়িও যেতে পারছিনা।

গাইবান্ধার এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন ম্যানেজারের দাবি, ডিপো থেকে পেট্রোল পাওয়া যাচ্ছে না। কী কারণে সংকট তা আমরা জানাতে পারেনি। এ কারণে ক্রেতাদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

প্রকাশের সময়: ০৩:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২