সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কৃষকের মাঝে হারভেস্টর বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরের সফল কৃষক আনিসুল হক শাহকে কৃষিযন্ত্র হারভেস্টর বিতরণ করা হয়েছে।  রবিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের মাধ্যমে রোপা আমন মৌসুমের জন্য কৃষিযন্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ মো. আহসানুল হক মুকুল, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ফারুক হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিম সরকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে কৃষকের মাঝে হারভেস্টর বিতরণ

প্রকাশের সময়: ০৮:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২