রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দেশ বরেণ্য প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা। এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, রংপুর জেলা আ’লীগের সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আ’লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম পিন্টু, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ, রংপুরের এএসপি (ডি সার্কেল) কামরুজ্জামান, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আ’লীগ নেতা খলিলুর রহমান মন্ডল, রুহুল আমীন বিএসসি ও সেকেন্দার আলী প্রমুখ। এর আগে ফতেহপুর মিয়াবাড়িতে কবরে পীরগঞ্জ আসনের সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারীমিন চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়, এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, পৌর আওয়ামীলীগ, পীরগঞ্জ পৌরসভা চেয়ারম্যান সমিতি, পীরগঞ্জ থানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 

















