সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চরাঞ্চলে মারপিট ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে দুই পরিবারের মাঝে মনোমালিন্য হওয়ায় বিয়ের দেড় বছর পর শ্বশুর বাড়ির লোকজনের উপর হামলা ও মারপিট। থানায় অভিযোগ করায় বিবাদী কর্তৃক বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর গ্রামের বদি মিয়ার মেয়ে জেসমিন আকতারের সাথে পশ্চিম আলগার চর গ্রামের ফুল মিয়ার পুত্র শামীম মিয়ার সহিত দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। স্বামীর পরিবারের নির্যাতনের শিকার হয়ে গত তিনমাস পূর্বে জেসমিন আকতার বাবার বাড়ি চলে যায়। বিষয়টি নিয়ে জেসমিন আকতারের বাবা বদি মিয়া গ্রামের গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে শামীম মিয়া ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শামীম ও তার পরিবারের লোকজন গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে বদি মিয়া বাড়িতে ঢুকে লোকজনের উপর হামলা ও মারপিট করে। এতে করে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এতে বিবাদীপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছে বলে বাদীপক্ষ অভিযোগ করেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী জাগো২৪.নেট-কে বলেন, বাদীপক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে। দ্রুতই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশের সময়: ০৪:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২