সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বনগ্রাম ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার সম্ভাবনা মোখলেছুরের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অষ্টম ধাপে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বনগ্রাম ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে মোখলেছুর রহমান নামের এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর।

গতকাল রোববার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের এক সভার রেজুলেশনে এমন সম্ভাবনা  লক্ষ্য করা গেছে।

জানা যায়, আগামী ১৫ জুন অষ্টম ধাপে উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নৌকা প্রতীক প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান পদে বনগ্রাম ইউনিয়ন থেকে ১০ জন মনোনয়ন আবেদন ফরম জমা করছিলেন। তাদের সকলের সাক্ষাৎকার নেওয়া হয়। এসময় ৭ প্রার্থী তাদের সম্ভাব্য প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।  বাকি ৩ জন হচ্ছে মোখলেছুর রহমান, আমিনুল ইসলাম ও শাহিন সরকার। এই তিনজনের মধ্যে আমিনুল ইসলাম বিএনপির ও শাহিন সরকার জাতীয় পার্টির রাজনীতি করতেন। আওয়ামীলীগের রাজনীতিতে সম্প্রতি নব যোগদান করে আমিনুল ইসলাম ও শাহিন সরকার। আর মোখলেছুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তাই মোখলেছুর রহমানের আওয়ামীলীগের রাজনীতিকে মূল্যায়ন করে যাচ্ছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যোন পদপ্রার্থী মোখলেছুর রহমান বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করলে এবং  চেয়াম্যান পদে নির্বাচিত হতে পারলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকবো। সেই সঙ্গে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ  ও অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা প্রাথমিকভাবে আমাকে মনোনিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক জানান, তিনটি ইউপির নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে বনগ্রাম ইউনিয়ন থেকে ১০ জনের মধ্যে মোখলেছুর রহমান, আমিনুল ইসলাম ও শাহিন সরকারের নামে  রেজুলেশন করা হয়। তাদের মধ্যে শাহিন সরকার আওয়ামীলীগে নব যোগদান ও আমিনুল ইসলাম আগে বিএনপিতে ছিলেন।

প্রকাশের সময়: ০৬:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২