মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১১ মে) গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিসাব হোসেন রাজাবিরাটের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, সিহাব বাড়ী থেকে অত্যন্ত দ্রুতগতিতে মোটারসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগে।

গোবিরাদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত সিহাবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০২:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২