সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬টি দরিদ্র পরিবারের মাঝে ৩২টি ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার পূর্ব ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র বাস্তবায়নে আঙ্গারপাড়া ইউনিয়নে দেশি ছাগল পালন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার।

এ সময় ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র নির্বাহী পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ প্রমুখ।

প্রকাশের সময়: ০৬:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২