মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধাপেরহাটে ডিস লাইনম্যানকে পিটিয়ে যখমের ঘটনায় যুবক কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে আব্দুল গোফ্ফার ওরফে কালাম (৫৫) নামের এক ফেন্ডস ক্যাবল টিভি নেটওর্য়াক (ডিস) সংযোগের লাইনম্যানকে পিটিয়ে যখম করা হয়েছে। এ ঘটনায় আল মামুন (৩০) নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১১ মে) গ্রেফতারকৃত আল মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে ধাপেরহাট বন্দরের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।

এর আগে মঙ্গলবার (১০ মে) নিজপাড়া গ্রামের ওই লাইনম্যান আব্দুল গোফ্ফার ওরফে কালামকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কালাম দীর্ঘদিন থেকে ধাপেরহাটে ডিসের লাইনম্যান হিসেবে কাজ করে আসছিলেন। গ্রেফতারকৃত যুবক কালামের নিকট মাদক সেবনের জন্য বিভিন্ন সময় টাকা দাবি করে। এই টাকা না দেওয়ার জেরে মঙ্গলবার দুপুরে কালামকে ইট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত কালাম বর্তমানে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আব্দুল গোফ্ফার ওরফে কালাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত মামুনকে বুধবার গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতিপূর্বেও এধরনের একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

জনপ্রিয়

পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প 

ধাপেরহাটে ডিস লাইনম্যানকে পিটিয়ে যখমের ঘটনায় যুবক কারাগারে

প্রকাশের সময়: ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২