সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জব্দ করা মেশিন নিয়ে পালিয়েছে বালু ব্যবসায়ী,  অতঃপর উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ফুল মিয়া নামের এক ব্যবসায়ী। এ অভিযোগে  জব্দ করা হয় মেশিন ও পাইপ। সেগুলো ভুমি কার্যালয়ে আনার পথিমধ্যে তা নামিয়ে নেয় ফুল মিয়া ও তার স্বজনরা। ফের এইসব সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (বাঁধের মাথা) এলাকার ফুল মিয়ার বাড়ি থেকে মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের ঘাঘট নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) তাইফুর রহমান। এসময় ফুল মিয়ার একটি মেশিনসহ কয়েকটি পাইপ জব্দ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, বিকেলে বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান অভিযান চালিয়ে অবৈধ একটি বালু তোলা মেশিনসহ কয়েকটি পাইপ জব্দ করেন। পরে লোকজন দিয়ে জব্দ করা মেশিন ও পাইপ একটি ভ্যানে তুলে দেয়া হয় ভূমি অফিসে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পথে বাঁধের মাথা নামক এলাকায় ভ্যানটি আটক করে বালু উত্তোলনকারী ফুল মিয়া ও তার স্ত্রীসহ কয়েকজন নারী। এ সময় তারা ভ্যান থেকে মেশিনসহ পাইপগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশসহ অভিযান চালিয়ে ফুল মিয়ার বাড়ি থেকে জব্দ করা মেশিনসহ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের খবরে অভিযুক্ত ফুল মিয়াসহ জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দ করা মেশিন ও পাইপ উদ্ধারের পর থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফুল মিয়াসহ জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। এরআগেও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ঘাঘট নদীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কয়েকটি ড্রেজার মেশিন ও পাইপসহ ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রকাশের সময়: ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২