বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজীবপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

রাজীবপুর উপজেলায় বালিয়ামারী গ্রামে মজনু মিয়া’র বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রাজীবপুর থানা পুলিশের একটি দল।এসময় ৩ জনকে আটক করা হয়।
অভিযানের সময় ওই বাড়ি থেকে ১০ হাজার ১৫০ টাকা,৪ টি মোটরসাইকেল, ১০ টি মুঠোফোন, ১ টি পাসপোর্ট এবং দুটি রামদা জব্দ করে পুলিশ। বুধবার দিবাগত রাতে এই  অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃত ৩ জন মাদক ব্যাবসার সাথে জড়িত বলে নিশ্চিত করেছেন রাজীবপুর থানার পুলিশ।
আটকৃতরা হলেন বালিয়ামারী নয়াপাড়া গ্রামের মজনু মিয়া (২৭)তার পিতার নাম সুফিয়ান, জাউনিয়ারচর কড়াইডাঙ্গী পাড়া গ্রামের বকুল মিয়া(২৫) তার পিতার নাম ফরহাদ হোসেন এবং পাশ্ববর্তী রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের এরশাদ আলী(৩৫)।এরশাদের পিতার নাম খোকা মিয়া।এসময় বালিয়ামারী চরপাড়া গ্রামের জসিম উদ্দিন নামের একজন কৌশলে পালিয়ে যায়।জসিমের পিতার নাম সানাউল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে মজনু মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত। তার বাড়িতে মাদকের আসর বসত এবং বিভিন্ন এলাকার মাদকসেবি ও ব্যাবসায়ীরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত।
রাজীবপুরে থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোজাহারুল ইসলামের নেতৃত্বে তদন্ত ওসি আতাউর রহমানের, এসআই আব্দুল কাইয়ুম, এএসআই আতাউর রহমান, এএসআই নুর সাদেক, এএসআই সামছুল আলম, এএসআই বুলবুল, এএসআই আলমগীর, এএসআই সিদ্দিক, এএসআই আনারুল, নারী অফিসার এএসআই ফৌজিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাতে মজনুর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোজাহারুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার তাদের কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হবে।

রাজীবপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

প্রকাশের সময়: ১২:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২