দিনাজপুরের চিরিরবন্দরে মেয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাওয়ার স্যালাইন বিতরণ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড রংপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক মতবিনিময়ও করা হয়।
মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মাঝে ‘জয়া স্যানিটারী ন্যাপকিন, অলনাইট, খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। এসময় এসএমসি এন্টার প্রাইজ লিমিটেডের সিনিয়র সেলস প্রোমোশন অফিসার মো. জাহেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, এসএমসি ব্লুস্টার ডা. জিয়াউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সূখীপীর উচ্চ বিদ্যালয়েও অনুরুপ সামগ্রী বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















