বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় পানি ডুবে আফসানা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে এ ঘটনা ঘটে। আফসানা ওই গ্রামের আরিফ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল শিশুটি। এসময় সে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোসাদ্দের হোসেন পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২