দিনাজপুরের চিরিরবন্দরে মাটির দেয়াল ধ্বসে গিয়ে তার নিচে চাপা পরে সামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শনিবার সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর নদীপাড়া গ্রামে ঘটেছে।
নিহত সামসুন নাহার ওইগ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। জানা গেছে, ওইসময় ছামসুন নাহার বাড়ির টিউবওয়েলের পাড়ে মাছ ধৌঁত করতে যায়। মাছ ধৌঁত করার সময় পাশের মাটিরঘরের একটি দেয়াল ধ্বসে গিয়ে ছামসুন নাহারের ওপরে ভেঙ্গে পড়ে যায়।
এতে ছামসুন নাহার মাটির নিচে চাপা পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ও বাড়ির লোকজন মাটি সরিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভিয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, গত দু’দিনের টানা বৃষ্টিতে ওই মাটিরঘরের দেয়ালটি ভিজে যায় এবং হুমকীর মধ্যে ছিল। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















