গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মন্দিরের সভাপতি সংগ্রাম সিং’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র প্রতিনিধি ও বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. রেজাউল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মজনু হিরো, কৃষক লীগের জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি রনজিৎ কূমার সূর্য বকসি, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট জেলা আহ্বায়ক ও জেলা কৃষক লীগের সাধারণ দীপক কুমার পাল, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন, শিব মন্দিরের উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সুদিপ, প্রভাষক তপন কুমার সরকার, নরেশ চন্দ্র সরকার, বামনডাঙ্গা কালী মন্দিরের সভাপতি লিলু রাম রায়, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুবনেতা স্বপন রাম রায়সহ স্থানীয় সুধীজন।
আলোচনা শেষে অতিথিগণ বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















