মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাইস কুকারে গাঁজা নিয়ে বসে থাকা মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বিনতি পরিবহনের সিটে বসেছিলো সিরাজুল ইসলাম (২২)। বানিজ্যিক উদ্দেশ্যে অভিনব কায়দায় একটি রাইস কুকারের ভেতরে ৮ কেজি গাঁজা নিয়ে রওনা হয়। এরই মধ্যে ওইসব গাঁজাসহ আটক হয়েছে মাদক কারবারি সিরাজুল।

রোববার (১৫ মে) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার  বোয়ালিয়া এলাকার বাঁশহাটির পশ্চিম পাশ থেকে সিরাজুলকে আটক করা হয়। তার বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামে। সে ওই গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিনতি পরিবহন অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজুলের হেফাজতে থাকা ৮ কেজি গাঁজা জব্দ করাসহ তাকে আটক করা হয়েছে। এই গাঁজাগুলো একটি রাইস কুকারের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিলো বলে জানান তিনি।

জনপ্রিয়

রাইস কুকারে গাঁজা নিয়ে বসে থাকা মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৯:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২