গাইবান্ধার সাদুল্লাপুর ব্র্যাক এরিয়া অফিসের শস্য বীমা প্রকল্পের আওতায় ৮৫৯ জন আলু চাষি পেলেন ১৪ লাখ ৬০ হাজার ৮৩৮ টাকা। আবহাওয়া সূচকভিত্তিক আলুর বীমা দাবি প্রদান করা হয় তাদের।
সোমবার (১৬ মে) সকাল ১০ টার দিকে সাদুল্লাপুর ব্র্যাক এরিয়া অফিস সংলগ্ন স্থানে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কান্ট্রি ডিরেক্টর (এসএফএসএ) ফরহাদ জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং ডিরেক্টর (এসবিসি) সৈয়দ শাহারিয়ার আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, জেনারেল ম্যানেজার (এসবিসি) বিবেকানন্দ সাহা, সুইজারল্যান্ডের সাইমুন উইন্টার, অলগা স্পিখারড, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুবুল আলম বসনিয়া, আরাফাত হোসেন, জাকির হোসেন, আলী তারেক পারভেজ, আমিনুল মোভেন, তানভীর রহমান ঢালী, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, কৃষক বেলাল হোসেন ও লাকী বেগম প্রমুখ।
বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সক্ষমতা বৃদ্ধিকরণ এবং এ সকল ঝুঁকির কারনে সৃষ্ট ফসলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায়া পরীক্ষামূলকভাবে একটি শস্য বীমা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সাদুল্লাপুর, মীরপুর ও লক্ষীপুর এলাকার আলু চাষিদের মধ্যে ওই পরিমান দাবি পরিশোধ করা হলো।
এর আগে অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে কৃষকদের মাঝে শস্য বীমার দাবি প্রদান করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















