সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে গুদাম থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মের্সাস হাসনা হেনা ট্রেডার্সের গুদামে মজুদ রাখা ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এই গুদামের মালিক আমিনুল মোমিন বুলুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার করা সয়াবিনগুলো মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০ টাকা লিটার দরে সেগুলো বিক্রি করা হয়।। এছাড়াও উপজেলার রাজাবিরাট হাটে বর্ষা ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দোকান মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২