পাবনা সাথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবননাশের হুমকি ও মামলার সাক্ষীকে মারধর করার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, ২০১১ সালের ৯ অক্টোবর রাত ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দোপমাছ গ্রামের জয়েন শেখের ছেলে দরিদ্র কৃষক তোরাব আলী শেখকে (৩৫) একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে মাসুদ রানা(২৫)হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার মা ও স্ত্রী এগিয়ে এলে কাস্তি দিয়ে কুপিয়ে তাদেরকও আহত করে। এ ঘটনায় চার জনকে আসামি করে মামলা করা হয়।আসামীরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও জীবননাশের হুমকি দেয়। তাছাড়া সাক্ষীদের মামলায় সাক্ষী না দেবার জন্য চাপ দেয়। মামলার ৪ নং সাক্ষী একই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আশরাফুল আলমকে সাক্ষী না দেবার জন্য চাপ এবং দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর ধারাবাহিকতায় আশরাফুল আলমকে গত ০৯/০৩/২০২২ তারিখে মাসুদ রানা মারপিট করে। পরের দিন তার ভাতিজা সেনাবাহিনীতে কর্মরত ইমরান হোসেনকে পথ রোধ করে তার চাচা আশরাফুল আলম যেন সাক্ষী না দেয় এ জন্য চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ব্যাপারে উভয়পক্ষ থানায় অভিযোগ দেয়। থানা পুলিশ তদন্তে উভয়ের অভিযোগুলো সত্য নয় মর্মে কেস নথিভুক্ত করেন নি।এ প্রসঙ্গে জানতে চাইলে গ্রামের বৃদ্ধ আঃ খালেক বলেন,আসামী মাসুদ রানা এলাকার ত্রাস ও সন্ত্রসী।সে সব সময় ঝগড়া ফ্যাসাদ নিয়ে থাকে এবং মাদকাসক্ত।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 

















