মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মাটি ও সার চেনা বিষয়ে প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফসলী জমির মাটির নমুনা সংগ্রহ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১৭ মে) দিনব্যাপী এই প্রশিক্ষণ সাদুল্লাপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই প্রশিক্ষণ আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পার্থ কমল কুন্ডু, উপ সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) আব্দুর রব সরকার প্রমুখ।

এ প্রশিক্ষণে কৃষি জমির মাটির স্বাস্থ্য সুরক্ষা ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ পদ্ধতি ও ভেজাল সার চেনার উপায় বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৫ থেকে ৮ জুন তারিখে সাদুল্লাপুর উপজেলায় ভ্রাম্যমানভাবে মাটির পরীক্ষা করা হবে বলে জানানো হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে মাটি ও সার চেনা বিষয়ে প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক

প্রকাশের সময়: ০৩:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২