আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস গাইবান্ধায় পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও জলা যুবলীগ পৃথক পৃথক কর্মসূচিতে দিবসটি পালন করে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর মূর্যালে পূষ্পমাল্য অর্পণ, জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগর সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুনর সভাপতিত্ব আলাচনায় অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিৎ বকসী সূর্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজলা আওয়ামী লীগর সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক রুবেল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলা যুবলীগর সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্ননেছাসহ ১৫ আগষ্ট শাহাদৎ বরণকারী সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয় ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















