মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিন।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর প্রামাণিকের নিকট ফরম জমা দেন ৪ জন প্রার্থী।

উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ ১৫ জুন।
উপজেলার ৬টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে
১ লাখ ৩৫ হাজার ৮১ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার
৬৮ হাজার ৫৬০ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান আবু হাতেম মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

জনপ্রিয়

খানসামায় উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময়: ০৬:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২