দিনাজপুর জেলার বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে জিল্লুর রহমান (২৫) ও শ্রীমতি বিউটি রানী দাস (২৮) নামে দুইজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার।
বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত. বিকাশ চন্দ্র মহন্তের স্ত্রী শ্রীমতি ও দুই সন্তানের জননী বিউটি রানী দাস(২৮) ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাষ্টার রোলের ওর্যাড বয় জিল্লুর রহমান (২৫)।
বুধবার (১৮) সকালে বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের বৈরাগীপাড়ায় এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মে) সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগী পাড়ায় অভিযান চালানো হয়। অনৈতিক কাজ করার দায়ে ১৮৬০ এর ২৯১ ধারায় জিল্লুর রহমানকে ২ মাস ও শ্রীমতি বিউটি রানী দাসকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















