শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে আনোয়ারা বেগম নামের এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। এর দায়ে স্বামী আতোয়ার রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আতোয়ার রহমানের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শতিরজান চর এলাকায়।

এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি ফারুক আহম্মেদ প্রিন্স জানান , আনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় তার স্বামী আতোয়ার রহমানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার বাদি নিহত আনোয়ারা বেগমের বড় ভাই মহির উদ্দিন। আসামি আতোয়ার রহমানকে গ্রেফতারের পর আদালতে জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।

জনপ্রিয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময়: ০১:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২