সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

দিনাজপুরের খানসামায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও টুর্নামেন্ট কমিটির সভাপতি রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ্ লুহিন, সহকারী কমিশনার (ভুমি) মারুফ হাসান, উপজেলা পরিষদের (মহিলা) ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধনী খেলায় ভেড়ভেড়ী ইউনিয়ন দলকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে ভাবকী ইউনিয়ন দল।

প্রকাশের সময়: ০৫:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২