ষষ্ট জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম ডিজিটাল পদ্ধতি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকতা ও জেলা শুমারী সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী, মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, থানার উপপুলিশ পরিদর্শক জুয়েল মিয়া, ইউপি চেয়ারম্যান গফুর আলী, শফিকুল কবির মিন্টু, মাহফুজার রহমান মাফু, শাহিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৫-২১ জুন পর্যন্ত জনশুমারী ও গৃহগণনার কাজ করার জন্য ইতোমধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করবেন। এসময় প্রতিটি খানা ও খানার সদস্য গণনা এবং বসতঘর বা গৃহের সংখ্যাসহ আরও অন্যান্য বিষয়ে নিরূপণ করা হবে। এর আগে ওইসব সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















