গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে কলাগাছের ভেলায় খেলা করতে গিয়ে আলিফ শেখ (৭) নামের শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) উপজেলার নাকাই ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ শেখ ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পরিবারের স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে একটি কলাগাছে ভেলায় ওঠে খেলা করছিল শিশুটি। এসময় সবার অজান্তে পানিতে ডুবে আলিফ শেখের মৃত্যু হয়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















