ষষ্ট জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অত্র ইউপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল।
এসময় বক্তব্য রাখেন, জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের ৬নং জোনের জোনাল অফিসার আনিছুর রহমান প্রধান, ইউপি সচবি সৈয়দ আফলাক হোসেন সিন্টু, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, তাজুল ইসলাম, ইউপি সদস্য আছমা বেগম, আবুল কালাম আজাদ, মোকাব্বার হোসেন মণ্ডল, মনজু মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আমবিয়া মনোয়ারা, বাজার কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে আগামী ১৫-২১ জুন পর্যন্ত জনশুমারী ও গৃহগণনার কাজ শুরু করা হবে। ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করবেন। এসময় প্রতিটি খানা ও খানার সদস্য গণনা এবং বসতঘর বা গৃহের সংখ্যাসহ আরও অন্যান্য বিষয়ে নিরূপণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধি, শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















